বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৫৫

আপডেট : ১২ জুলাই ২০২০, ১৩:৪৭

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৬২ নমুনার ফলাফলে ৫৫জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট ৩৭১১জন ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭০জনের।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাাফিজুর রহমান তুহিন রবিবার বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত ৫৫জনের মধ্যে পুরুষ ৪৩জন, নারী ৯জন ও শিশু ৩জন।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে সদরের ৪৯, সারিয়াকান্দি ২, সোনাতলা, দুপচাঁচিয়া, গাবতলী ও কাহালু একজন করে। ২৬২টি নমুনার মধ্যে শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ২৯জনের করোনা পজিটিভ, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ৭৪ পরীক্ষার ফলাফলে ২৬জনের করোনা শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/আরকেজি