জাতীয় ক্রিকেট দলের সদস্য মোসাদ্দেক হোসেন সৈকত দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসলেন। ময়মনসিংহের কাচিঝুলিতে শনিবার ( ১১ জুলাই) ঘরোয়া ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মোসাদ্দেকের স্ত্রীর নাম উম্মে তামান্না। বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়। শনিবার রাতে ফেসবুকে নিজের ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে মোসাদ্দেক লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’
২০১২ সালে খালাতো বোন সামিরা শারমীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোসাদ্দেক। তাদের সংসারে ভাঙনের কথা প্রকাশ্যে আসে ২০১৮ সালের আগস্টে।
নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মোসাদ্দেকের বিরুদ্ধে তার আগের স্ত্রী সামিরা মামলা করেন। মামলায় মোসাদ্দেকের মা পারুল বেগমকেও আসামি করা হয়। তাতে দুই পরিবারের মাঝে তিক্ততা আরও বাড়ে। একপর্যায়ে স্ত্রীকে ডিভোর্স দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন মোসাদ্দেক।
ইত্তেফাক/এসআই
