করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইটারে জানিয়েছেন বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। এরপরেই তার ভক্তদের মনে উদ্বেগ কেমন আছে তাদের প্রিয় অভিনেতা? মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত তার অবস্থা স্থিতিশীল। এখন হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, অমিতাভ বচ্চনেরের অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তার। হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাকে। করোনা আক্রান্ত হওয়া কথা শনিবার টুইট করেই জানিয়েছিলেন অমিতাভ।
বিগবি টুইটে লিখেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালের পক্ষ থেকেই প্রশাসনকে জানানো হচ্ছে। পরিবারের বাকিরা এবং বাড়ির পরিচারকদের পরীক্ষা করানো হয়েছে। ফল এখনো জানা যায়নি। গত দশ দিনে যারা আমার সান্নিধ্যে এসেছেন, প্রত্যেকে পরীক্ষা করিয়ে নিন!
এর কিছুক্ষণ পরই জানা যায়, করোনা আক্রান্ত অভিষেক বচ্চনও। দুপুরে আসবে করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্ট। হোম আইসোলেশনে বচ্চন পরিবারের বাকি সদস্যরা।
ইত্তেফাক/বিএএফ
