কালীগঞ্জে বারবাজার হাইওয়ে থানার ১৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ শনিবার এক দিনেই ১০ জনের করোনা পজেটিভ এসেছে। এর দু’সপ্তাহ আগে আরও ছয়জন পুলিশ সদস্য করোনাতে আক্রান্ত হয়েছিলেন।
এ নিয়ে হাইওয়ে থানার ৩৫ জন পুলিশ সদস্যের মধ্যে এক অফিসারসহ ১৬ জন করোনাতে আক্রান্ত হলেন। বর্তমানে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানান, করোনা মহামারিতে এ পর্ষন্ত তার থানায় কর্মরত ১৬ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। গত ২/৩ সপ্তাহ আগে তার থানার ৬ জন পুলিশ সদস্য করোনা পরীক্ষা করে পজেটিভ আসে। এরপর গত সপ্তাহে বাকী পুলিশ সদস্যেদেরকে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠালে শনিবার ১০ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের আলাদা করে হোমকেয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি দ্বায়িত্ব পালনে হাইওয়ে সড়কে ডিউটি করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যেই হোমকেয়ারেন্টাইনে থাকা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে পরবর্তীতে একজনের করোনা নেগেটিভ এসেছে। বাকি পুলিশ সদস্যদের নিজ অফিসেই হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/এএম
