গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি। হুমকিতে রয়েছে মসজিদ ও কবরস্থান। নিঃস্ব হচ্ছে লোকজন। সরেজমিনে ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, ঘাঘট নদীর ভাঙন ঠেকাতে কেউ এগিয়ে আসছে না। ভাঙন রোধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন করা হয়েছে। বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজু বলেন, কয়েকদিনে চার পরিবারের বাড়িঘর বিলীন হয়েছে। কয়েকটি বাড়িসহ মসজিদ ও কবরস্থান হুমকিতে আছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গোলাম জাকারিয়া বলেন, বিষয়টি জেনেছি। সরেজমিনে দেখতে যাব।
