রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:১৯

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। সম্প্রতি ধানের চারা রোপণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউত্বাড়ী এলাকায় এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের রাউত্বাড়ী থেকে রাউত্বাড়ি পূর্বপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা বারবার রাস্তা সংস্কারের দাবি জানালেও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। রোপণের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রাউত্বাড়ী গ্রামের ইমরান, ইয়াকুব, জলিল জানায়, যানবাহন চলাচল তো দূরের কথা বৃষ্টি নামলে হেঁটে চলাচল করা যায় না।