ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক জিয়াউর রহমান। তার বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামে।
তিনি ২৮ শতক জমিতে এর চাষ করেছেন। শিক্ষিত বেকার যুবকরা ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠছেন। ড্রাগন চাষের ব্যাপারে কৃষক জিয়া বলেন, রোপণের এক বছর পর গত মে মাস থেকে গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছে।
একটি গাছ থেকে ২৫ হতে ৩০ কেজি ফল পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, ড্রাগন ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ। এটি লাভজনক চাষ।
