মাছের ঘের থেকে কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:২২

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় মাছের ঘের থেকে রবিবার দুপুরে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাশেদুল ইসলাম সরদার (৪০)। তিনি উপজেলার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের শরীরের কয়েকটি স্থানে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আসল তথ্য জানা যাবে। তবে হত্যারহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে।