ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে মুখে মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করায় ১২ জনকে জরিমানা করা হয়েছে। রবিবার ভূঞাপুর থানা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অঙ্কে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম হোসাইন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম হোসাইন বলেন, ভূঞাপুর থানা মোড় এলাকায় পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।
