গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১ জনে। রবিবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরো জানান, এ পর্যন্ত ৬ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮ জন, কোটালীপাড়া উপজেলায় ১৫১ জন, কাশিয়ানীতে ১৮৩ জন ও মুকসুদপুরে ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৭৮ জন।
