ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমারে শনিবার রাতে জুয়া খেলার অপরাধে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পাটাকাটা শ্মশান ঘাট মাঠে এসআই আতিকুজ্জামান সঙ্গীয় এএসআই লিটন হোসেন, নির্মল চন্দ্র রায়, মঞ্জুরুল হোসাইন, ফারুক হোসেনসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রাতেই ডোমার থানার এসআই আতিকুজ্জামান বাদী হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
