বাড়তি কোনো খরচ ছাড়াই করোনাকালীন সময়ে বিকাশে ভিসা ও অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারছেন গ্রাহক। জুলাই-আগস্ট মাস জুড়ে ক্রেডিট কার্ডের বিলের পরিমাণের উপর ১ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ফলে গ্রাহক ২০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারছেন বাড়তি কোনো খরচ ছাড়াই। ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়িয়ে যে কোনো সময় যে কোনো স্থান থেকে খুব সহজেই বিকাশে অ্যামেক্স বা ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যায়। এমনকি গ্রাহক প্রয়োজনে অ্যাড মানি সেবা ব্যবহার করে যেকোন ভিসা বা মাস্টার কার্ড থেকে টাকা আনতে পারেন বিকাশে। তাছাড়া ১৪টি ব্যাংকের অনলাইন ব্যাংকিং বা অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারেন গ্রাহক।—প্রেস বিজ্ঞপ্তি
