‘অথবা ডটকম’-এ মিলছে কোরবানির পশু

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২১

করোনা ভাইরাসের সংক্রমণঝুঁকি এড়িয়ে ঘরে বসেই ক্রেতার হাতে কোরবানির পশু পৌঁছে দিতে ‘অনলাইন কোরবানি মেলা’ চালু করেছে ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’। ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী কোরবানির পশু অর্ডার করলে নির্দিষ্ট সময়ে তা পৌঁছে দিবে অথবা ডটকম। কোরবানির পশুর জন্য অথবা ডটকমের সাইটে ১২ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত অর্ডার করা যাবে। ‘অথবা ডটকম’-এর হেড অব বিজনেস মাহমুদুল হক উল্লাস বলেন, করোনা ভাইরাসের সময়ে যারা ভিড় ঠেলে দরদাম করে হাট থেকে পশু কিনে আনার ঝামেলা থেকে দূরে থাকতে চান, তাদেরকে স্বস্তি দিতে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। পশুর প্রাপ্যতার ওপর ভিত্তি করে আজ থেকে ২৫ জুলাই পর্যন্ত যে কোনো ক্রেতা ‘অথবা ডটকম’ (www.othoba.com) এর সাইটে গিয়ে পছন্দ করে কোরবানির পশু অর্ডার করতে পারবেন। এটি শুধু ঢাকার ক্রেতাদের জন্য প্রযোজ্য। —প্রেস বিজ্ঞপ্তি