করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারস-১-এ আয়োজিত অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম এবং কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন