শোক সংবাদ

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২৫

মোহাম্মদ আলী আজগার

বিশিষ্ট ব্যবসায়ী ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আলী আজগার (৭৭) শনিবার সকালে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)।  তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার জানাজায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী পৌর মেয়র মো. আবদুর রহমান ও নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুন্নবী দুলাল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক এমপি আলহাজ সাইফুল রহমান রানা, নাগেশ্বরী বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল রাজা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার।