ট্যাংক লরি শ্রমিকনেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২৮

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ ট্যাংক লরি সিলেট বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ হয়েছে। গতকাল শিমরাইল-ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের গোদনাইল এলাকায় বিক্ষোভ মিছিল করে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন পদ্মা ও মেঘনা শাখার শ্রমিক নেতাকর্মীরা। এদিন সকালে থেকে সারা দেশের ন্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ও মেঘনা তেল ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল লোড আনলোড বন্ধ রাখে ট্যাংকলরি শ্রমিকরা। সিলেট দক্ষিণ সুরমা থানার বাবনা পয়েন্টে শুক্রবার রাতে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সারা দেশ শ্রমিক ধর্মঘটের অংশ হিসেবে এ বিক্ষোভের আয়োজন করা হয়।