করোনা উপসর্গ নিয়ে বরিশাল ও বাগেরহাটে ছয় জনের মৃত্যু হয়েছে।
বরিশাল অফিস জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো চার রোগীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মারা যান উজিরপুরের সাতলা এলাকার সন্তোষ কুমার রায় (৬৮) এবং রাতে মারা যান বরিশালের গৌরনদী এলাকার কদম আলী (৬৫)। শনিবার রাতে আইসিইউতে মারা যান বরিশাল নগরীর আঃ গনী হাওলাদার (৭০)। গতকাল রবিবার হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান ঝালকাঠির রাজাপুর এলাকার সুফিয়া বেগম (৬০)। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, বাগেরহাট জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডেন্ট মো. মিজানুর রহমান (৪৫)। এই কর্মকর্তার বাড়ি বরিশালে। অন্যজন ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য আব্দুস সালাম (৫৫)। দুই জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।
