মধুখালী উপজেলায় তিন পুলিশ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মধুখালী উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৬ জনে। এর মধ্যে গত ৬জুন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্য মৃত্যুবরণ করেন।
মধুখালী থানার সেকেন্ড অফিসার এসআই সাজ্জাদ হোসেন জানান, মধুখালী থানা পুলিশের তিন সদস্য এই প্রথম করোনা আক্রান্তে হয়েছে। তারা হলেন ওসি (তদন্ত) রথিন্দ্র নাথ তরফদার, এসআই আশরাফুল আলম ও পিএসআই স্বপন কুমার ঘোষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় রবিবার সন্ধা ৭টা পর্যন্ত নতুন করে তিন পুলিশ সদস্যসহ ২০ করোনা পজেটিভ আসে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৬জন। মোট নমুনা সংগ্রহ করা হয় ৫১৭জনের।
ইত্তেফাক/আরকেজি
