রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত, ৫  হাজার পরিবার পানিবন্দী

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২০:৫৩

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর তীরবর্তী এলাকার মানুষ ও তিস্তা চরাঞ্চলসহ প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়াছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। পাট, ভুট্টা ও আমন বীজ তলাসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। 

গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিত এলাকার লোকজন। সরকারি ও বেসরকারিভাবে এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়নি। এছাড়াও রাজারহাটে ১৪০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৭০ লক্ষ টাকা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, সোমবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ১৩ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

আরও পড়ুন: দুই নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে সেই ম্যাজিস্ট্রেটকে ক্লোজড

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন জানান, বন্যা কবলিত এলাকার সর্বদা খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত লোকদের ত্রাণ বিতরণ করা হবে।

ইত্তেফাক/এএএম