এমপিওভুক্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সময়ের দাবি

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:৩৯

এসএসসি ও এইচএস পাশের পর একজন ছাত্র মোট জিপিএ ৫.৫ থেকে ৬.৫ নিয়ে  জাতীয় বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। কিন্তু মেডিক্যাল কলেজে ভর্তি হতে মোট জিপিএ ৯ লাগে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র পাঁচ বছরে (অনার্স ও মাস্টার্স) বেরিয়ে আসে। আর একজন মেডিক্যাল ছাত্রকে আঠার মতো বইয়ের সঙ্গে লেগে থেকে ছয় বছরে এমবিবিএস করে বেরিয়ে আসতে হয়। বেরিয়ে আসার পর একজন বিশ্ববিদ্যালয় ছাত্র দেশে শতাধিক এমপিওভুক্ত কলেজের কোনো একটিতে প্রথম শ্রেণির  ৯ম গ্রেডের (২২০০০ টাকা) একটি চাকরি জোটাতে পারে। এবার আসা যাক তুলনামূলক মেধায় এগিয়ে থাকা একজন মেডিক্যাল ছাত্র যে কি না  ছয়  বছরের হাড়ভাঙা পরিশ্রম করে বেরিয়ে এসে দাঁড়াবার জায়গা পায় না, ৮/১০ হাজার টাকায় কোনো ক্লিনিক বা বেসরকারি হাসপাতালে অনিচ্ছা সত্ত্বেও যোগ দিতে হয়। মেধায় অগ্রণী হয়ে তারা কি প্রত্যাশা করতে পারে না এমপিওভুক্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৯ম গ্রেডের পদে  যোগদানের? এমপিওভুক্ত কলেজ-স্কুল-মাদ্রাসার মতো প্রয়োজনীয় সংখ্যক এমপিওভুক্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অনুমোদন সময়ের দাবি। এতে মানসম্মত চিকিত্সাসেবার ও সরকারি নির্দেশনার দায় এড়াতে পারবে না, যে দায়টা অন্যেরা এড়িয়ে থাকে।

আল এমরান স্বপন

১৪৭ দক্ষিণ পীরেরবাগ

মিরপুর, ঢাকা ১২১৬