তালতলী (বরগুনা) সংবাদদাতা
তালতলীতে পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার দাবিতে উপজেলার ১০টি স্থানে একযোগে লাখো মানুষ মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১টার দিকে সাতটি ইউনিয়নের বাসিন্দারা বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেয়। থানা থেকে উপজেলায় রূপান্তরিত হওয়ার দীর্ঘ ৮ বছরে এখানে পূর্ণাঙ্গ হাসপাতাল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা। ২০ বেডের একটি হাসপাতাল থাকলেও পর্যাপ্ত চিকিত্সক, ওষুধসামগ্রী, অ্যাম্বুলেন্স না থাকায় সেখানে ইনডোর ও আউটডোর বিভাগ খোলা হচ্ছে না বলে অভিযোগ তাদের। তালতলী সদর, পচাকোড়ালিয়া বাজার, ছোটবগী, কচুপাত্রা, লাউপাড়া , কড়ইবাড়িয়া, ফকিরহাট, বারঘর, শানুর বাজার, নিদ্রা বাজারসহ অনেক স্থানে একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
