চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:৪৪

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও নিয়মিত মামলায় ছয় জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ৪১০ পিস ইয়াবাসহ তিন জন ও বিভিন্ন মামলায় পলাতক আরো তিন জনকে আটক করা হয়। ইয়াবাসহ আটককৃতরা হলো: হাশিমপুর বড় পাড়া এলাকার মো. রুবেল (২৮), মো. ইউছুপ (৩৪) ও চন্দনাইশ চৌধুরীপাড়ার মো. ওয়াশিমকে (২৭)। পলাতক আসামিরা হচ্ছে:বরমা রাউলিবাগ এলাকার মো. বাবুল (৪২), দোহাজারী চাগাচর এলাকার দিলদার হোসেন (৩৩) এবং পটিয়ার খোরশেদ আলম (৩২)। আটককৃতদেরকে মাদক ও নিয়মিত মামলায় কোর্টহাজতে পাঠানো হয়েছে। ওসি তদন্ত মিয়া মজনু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।