পার্বতীপুরে ট্যাংক লরি শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:৪৫

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা

সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক নেতাকে হত্যার প্রতিবাদে পার্বতীপুরে ট্যাংক লরি শ্রমিকরা দিনভর কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করে। এ সময়ের মধ্যে ডিপো থেকে কোনো তেল সরবরাহ হয়নি। বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ ফজলুল হক ভূইয়া। পার্বতীপুর অয়েল ডিপোর ইনচার্জ আজম খান জানান, রবিবার শ্রমিকরা কর্মবিরতি পালন করায় ডিপো থেকে কোনো জ্বালানি তেল সরবরাহ হয়নি।