ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
ফরিদপুর হিসাবরক্ষণ অফিসের ছাদের প্লাস্টার মাঝে-মাঝেই কর্মকর্তা-কর্মচারিদের গায়ের ওপর খসে পড়ছে। এতে আহতও হচ্ছেন দুই-একজন। সোমবার সকাল প্রায় ১১টার সময় হঠাত্ করে জুনিয়র অডিটর হাসিনা বেগমের গায়ের ওপর প্লাস্টার খসে পড়লে তিনি আহত হন। এ ব্যাপারে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল হক বলেন, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা পরিষদকে কয়েকবার জানানো হলেও কাজ হচ্ছে না।
