হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ানসহ নতুন করে আরো আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাতিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ জন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিন।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান, এ সব লোকের বাড়ি/আবাসিক স্থল লকডাউন করা হয়েছে।
