সৈয়দপুরে এক রাতে ছয় দোকানে চুরি

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:৪৬

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে দোকান খুলতে এসে ওয়াল ভাঙা, ভেন্টিলেটরের গ্রিল ও টিনের চালা কাটা, ক্যাশবাক্স এলোমেলো অবস্থায় দেখেন মালিকরা। চুরি যাওয়া দোকানগুলো হচ্ছে—হাবিবা ফার্মেসি, সেবা ফার্মেসি, লাইট হাউস, জাবেদ ইলেকট্রনিক্স ও রাজু ইলেকট্রনিক্স। ব্যস্ততম ঐ সড়কে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন দোকানিরা। ধারণা করা হচ্ছে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ চুরি গেছে। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই চোরকে ধরা হবে।