বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় এক শিশুকে (৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক জালাল উদ্দিনকে (৩৫) সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার চকবাউসা গ্রামের আলেম ফকিরের ছেলে। এর আগে রবিবার রাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত জালাল এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালাই। এ সময় ঐ শিশুর আত্ম-চিত্কারে এলাকার লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। ঘটনার একদিন পর রবিবার ঐ শিশুর মা নিজে বাদী হয়ে বাঘা থানায় ধর্ষণের চেষ্টায় অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
