গৌরনদীতে বজ্রপাতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:৪৭

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদীতে বজ্রপাতে মনির হোসেন নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার মিয়ারচর গ্রামে গাছ কাটতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরো এক শ্রমিক। সে পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের বাসিন্দা। সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা জানান, দফাদার বাড়ির একটি বাগানে চাম্বল গাছে উঠে গাছ কাটছিল মনির। হঠাত্ গাছের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।