সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:৪৭

নারীর প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযান

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদীতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা রোধ ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে সোমবার। স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্স, আভাস ও এইডের আয়োজনে উপজেলার সিসিডিবির হলরুমে সামাজিক নিরাপত্তা বজায় রেখে প্রচারাভিযান সভায় নারীনেত্রী তহমিনা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন এইডের নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামি, সিডিবির এরিয়া ম্যানেজার ডেনিশ মারান্ডী প্রমুখ।

ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে মাধ্যমিক পর্যায়ের ৪০০ ছাত্রীর মধ্যে বাইসাইকেলে এবং ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের ১৮৫ জন ভিক্ষুককে দোকান, ছাগল ও মুরগি বিতরণ করা হয়েছে। সোমবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ উদ্বোধন করেন পঞ্চগড় জেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলাবিষয়ক সভা

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা পলাশবাড়ীতে সোমবার উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুর্িষ্ঠত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুত্, পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান প্রমুখ।