চট্টগ্রাম অফিস
নমুনার অভাবে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) করোনা ল্যাবে গত তিন দিন ধরে পরীক্ষা বন্ধ রয়েছে। সিভাসু ল্যাবে বিআইটিআইডি ল্যাব থেকে পরীক্ষার জন্য নমুনা আনা হয়। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তিন দিন নমুনা আসেনি বলে ইত্তেফাককে জানান সিভাসু করোনা ল্যাব প্রধান ড. জুনায়েদ সিদ্দিকী।
