শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২২:২০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকায় রবিবার বিকালে শিক্ষার মানোন্নয়নে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র ঘোষ, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কামাল হোসেন সরকার, তোফাজ্জল হোসেন, কাসেম আলী, রবিউল রনি, সংরক্ষিত মহিলা সদস্য ঝরনা বেগম এবং বিদ্যালয়ের সহকারী সব শিক্ষক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিয়া মোহাম্মদ এরশাদ উল্লাহ এবং সাবেক চেয়ারম্যান আব্দুল বারীর রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।