১১ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৮

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২২:২২

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়ার একটি বাড়ি থেকে চার জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১ হাজার পুরিয়ার বেশি হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতরা হলো—সোহরাব হোসেন, জুলহাস উদ্দিন, লুত্ফর রহমান, রিপন আলী।

একই রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা মূলে আরো সাত জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—সঞ্জয় মনিদাস, মিলন, বাবু, ফজলু মিয়া, গোলাম মোস্তফা, রিজন ও মন্টু মিয়া। এর আগের দিন আরো সাত জনকে আটক করা হয়। আটককৃতরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানান ওসি অপারেশন মাসুদুর রহমান। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, অভিযান অব্যাহত থাকবে।