করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অভিযানে ৬০জনকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১‘শ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী পুলিশ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবগঞ্জের কানসাট আম বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করোনা কালে মাস্ক ব্যবহার না করা সহ বিভিন্ন স্বাস্থ্য বিধি না মানার কারণে আটক করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপে নিবো। শতভাগ সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো ইনশাল্লাহ।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী বলেন সোমবার ও গতকাল রোববার দুদিনে মাস্ক না পড়া, সামাজিক দূরত্ব বজায় না রাখা সহ বিভিন্ন স্বাস্থ্য বিধি না মানার কারণে ১১৩জনকেব আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১শ ও ৩শ টাকা করে জরিমানা করা হয়েছে। সংগে সংগে মাস্ক কেনাতে বাধ্য করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসআই
