ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বড়হিত ইউনিয়নের মধ্যপালা গ্রামের ইউনুছ আলীর পুত্র শহীদ মিয়া(৪০) বাড়ি থেকে কাঁঠাল বাজারে যাওয়ার পথে কুদালিয়া বিলের পাশে বজ্রপাতে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের জমিলা খাতুন (৭০) তার কন্যা ঝরনা বেগম(৪০) বজ্রপাতে আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এসআই
