সামিটের প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়নে জন্য ‘দক্ষিণ এশিয়ার সেরা চুক্তি’র পুরস্কার লাভ

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০০:৫০

 

অ্যাসেট ট্রিপল-‘এ’ এশিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ড ২০২০-এ সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের দুইটি অঙ্গপ্রতিষ্ঠানের প্রকল্প অর্থায়ন ‘দক্ষিণ এশিয়ার বছরের সেরা চুক্তি’- পুরস্কার লাভ করেছে। পুরস্কার দুটি হলো ‘অয়েল অ্যান্ড গ্যাস ডিল অব দ্য ইয়ার’ এবং ‘পাওয়ার ডিল অব দ্য ইয়ার’। প্রকল্প অর্থায়নের ক্ষেত্রে সেরা চুক্তির কারণে সামিট বৈশ্বিক প্রতিযোগিতামূলক দরে বিদ্যুত্ উত্পাদন এবং এলএনজি সরবরাহ করতে পারছে। অ্যাসেট ট্রিপল ‘এ’ এশিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ড ২০২০-এ গতকাল সোমবার সিঙ্গাপুরে এই পুরস্কার ঘোষণা করা হয়।

সামিট এলএনজি টার্মিনাল কো. লিমিটেডের ৯৭ মিলিয়ন মার্কিন ডলারের (৮২২ কোটি টাকা প্রায়) ঋণ অর্থায়ন ‘অয়েল অ্যান্ড গ্যাস ডিল অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছে। জাপানের সুমিতোমো মিতসুই ব্যাংকিং করপোরেশন (এসএমবিসি) এই অর্থায়নে প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেছে। এটি বাংলাদেশের প্রথম এলএনজি খাতের লেনদেন যা নন-রিকোর্স ভিত্তিতে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক সম্পূর্ণ অর্থায়ন করেছে। বাংলাদেশের বেসরকারি খাতে অবকাঠামো প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যাংকিং সেবার আওতায় এটি একটি বড় ধাপ।

এ ছাড়া, নির্মাণাধীন সামিট মেঘনাঘাট ২ পাওয়ার কোম্পানি লিমিটেড ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের (২৯৬৭ কোটি টাকা প্রায়) দ্বৈত-কিস্তি ভিত্তিক ঋণ লাভের জন্য ‘পাওয়ার ডিল অফ দ্য ইয়ার’ অর্জন করেছে। সামিট গ্রুপ এবং জিই ক্যাপিটাল এক্ষেত্রে প্রধান পৃষ্ঠপোষক ছিল। সহযোগী ঋণদাতা ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। সুইস এসইআরভি হলো এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি যারা কাঠামোগত অর্থায়ন এবং সমন্বয়ক ব্যাংক হিসেবে এই লেনদেনে ভূমিকা পালন করেছে। এই প্রকল্প অর্থায়নটি বাংলাদেশের স্বতন্ত্র বিদ্যুত্ উত্পাদন খাতে সুইস এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির প্রথম ও সর্বোচ্চ সহায়তা প্রাপ্ত লেনদেন। জিই গ্যাস পাওয়ার বিদ্যুত্ প্রকল্পের জন্য টার্নকি চুক্তির ভিত্তিতে কাজ করছে, এবং প্রকল্পটির নকশা, সরঞ্জাম সরবরাহ এবং ইনস্টলেশন ও কমিশনারিংয়ের কাজগুলির জন্য দায়বদ্ধ। কম্বাইন্ড সাইকেলের এই বিদ্যুত্ কেন্দ্রটিতে জিইর রেকর্ডকৃত এবং সবচেয়ে কার্যকরি হেভি-ডিউটি গ্যাস টারবাইন ৯ এইচএ ইঞ্জিন ব্যবহূত হবে যা দেশের সাত লাখ গৃহস্থালি, শিল্পে বিদ্যুত্ সরবরাহ করতে সক্ষম হবে।-প্রেস বিজ্ঞপ্তি