ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে দুই পক্ষের মারামারিতে আহত হয়েছে এক কর্মচারীসহ চার জন। আহতরা হলেন—আবুল কালাম, মিজান, সজল ও হাসপাতাল কর্মচারী ইমরান। গতকাল সোমবার সকালে নতুন ভবনের নিচতলায় ও দুপুরে একই ভবনের সামনে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে দুই প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিংয়ের দুই যুবককে মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন নিয়ে যায় ঐ হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী ইমরান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দুই দফায় মারামারি ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
