আফগান গোয়েন্দা কম্পাউন্ডে তালেবানের বোমায় নিহত ১১

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০০:৫৯

আফগানিস্তানের গোয়েন্দা কম্পাউন্ডে তালেবানের গাড়ি বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। গতকাল সামানগান প্রদেশের রাজধানী আইব্যাকে গোয়েন্দা কম্পাউন্ডে এই হামলা হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় হয়। এতে চার হামলাকারী নিহত হয়। প্রদেশের স্বাস্থ্যবিষয়ক পরিচালক খলিল মুসাদ্দেক জানান, নিহত ১১ জনের সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। আর শিশু ও নারীসহ ৪৩ জন আহত হয়েছে। —আলজাজিরা