রাশিয়ার সেচনেভ বিশ্ববিদ্যালয় দাবি করেছে, মানবদেহে টিকা প্রয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে তারা। সেচনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ জানান, স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে ১৫ জুলাই এবং দ্বিতীয় দলটিকে ২০ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তাদের ছেড়ে দেওয়া হবে। খবর জিনিউজের
রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই প্রতিষেধক। জানা গেছে, উত্পাদনের আগে প্রতিষেধকের শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে। প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ জানিয়েছেন, ভ্যাকসিনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এসব ট্রায়ালের ফলাফল হাতে আসলেই প্রতিষেধকের উত্পাদন কাজ শুরু হবে। রাশিয়া ছাড়া টিকা তৈরির তৃতীয় অর্থাত্ শেষ ধাপে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। তাদের দাবি, অক্টোবরের আগে বাজারে ঐ টিকা ছাড়া সম্ভব নয়। তৃতীয় পর্যায়ে চীনের উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট সংস্থাও।
