নড়াইলে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১০:৫৫

জ্বর,শ্বাসকষ্ট  নিয়ে নড়াইলের লোহাগড়া এলাকার একজন মারা গিয়েছেন। মৃত ওই ব্যক্তির নাম কুটি মিয়া। তিনি করোনার উপসর্গ  নিয়ে ১৩জুলাই দুপুরে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এবং ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৩জন, লোহাগড়া উপজেলায় ১৮জন এবং কালিয়া উপজেলায় ১জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও ১০জন চিকিৎসকসহ সর্বমোট ৪২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/আইএস