রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত সোমবার দিবাগত রাতে এক কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, ঘনিরামপুর ঝাকুয়া পাড়া গ্রামের কৃষক আঃ ছালাম গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। চোররা গোয়াল ঘরের দরজা ভেঙে ছয়টি গরু চুরি করে নিয়ে যায়।
কৃষক আব্দুস ছালামের বড় ছেলে মনির বলেন, গরু ছয়টি চুরি হওয়ায় আমাদের পথে বসতে হবে। ৬টি গরু ও একটি ছাগলের মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে কৃষক আ. ছালাম জানান।
তারাগঞ্জ থানা ওসি জিন্নাত আলী বলেন, চুরি যাওয়া গরু উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।
ইত্তেফাক/এএম
