মো. কামরুল হাসান
সহকারী শিক্ষক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
জাহানাবাদ সেনানিবাস, খুলনা
শুদ্ধিকরণ
৫. বিরামচিহ্ন বা যতিচিহ্ন বা ছেদচিহ্ন-এর ব্যবহার
দাঁড়ি (।)
নাম : দাঁড়ি
চিহ্ন : (।)
বাক্যে অবস্থান : শেষে
বিরতিকাল : ১ (এক) সেকেন্ড কাল পরিমাণ।
ফাঁক (space) : আগে ও পরে ফাঁক থাকবে। [*]
ব্যবহারের নিয়ম :
১. বাক্যের সমাপ্তি বা পূর্ণ-বিরতি বুঝাতে দাঁড়ি বসে। যেমন : আমরা বাংলাদেশে বসবাস করি।
২. সরাসরি প্রশ্ন বা সরাসরি বিস্ময় না বুঝিয়ে তা বিবৃতি আকারে প্রকাশিত হলে সেখানে দাঁড়ি বসে। যেমন : সে আসবে কি না তা আমি বলতে পারি না। আমি এখন কী করব তা বুঝতে পারছি না।
উল্লেখ্য,আগেকার দিনে কবি-সাহিত্যিকগণ তাঁদের লেখাতে জোড়দাঁড়ি (।।) ব্যবহার করলেও বর্তমানে তার প্রচলন প্রায় নেই বললেই চলে।
[* বিজয় ফন্ট দিয়ে লিখলে আংশিক ফাঁক এমনিতেই হয়ে যায়; কিন্তু অভ্র দিয়ে লিখলে একসাথে লেগে থাকে। সেক্ষেত্রে, পড়ার সময় বিভ্রান্তি ঘটতে পারে। তাই, অভ্র দিয়ে লেখার সময় ফাঁক দিতে হয়; বিজয় ফন্ট দিয়ে লেখার সময় ফাঁক দেওয়ার প্রয়োজন হয় না।]
উদ্ধৃতি (‘ ’/“ ”)
নাম : উদ্ধৃতি
চিহ্ন : (‘ ’/“ ”)
বাক্যে অবস্থান : পূর্বে, মধ্যে ও শেষে
বিরতিকাল : ১ (এক) বলতে যতটুকু সময় লাগে।
ফাঁক (space) : আগে ও পরে ফাঁক থাকবে। [ভেতরে কোনো ফাঁক থাকবে না]
পরের অংশ আগামীকাল
