স্পোর্টস রিপোর্টার
ফরমটা পক্ষে থাকলে জো রুটের বদলে বেন স্টোকস নন, জস বাটলারই হয়তো ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন। কিন্তু এখন আসলে তাকে নিজের জায়গা নিয়েই ভাবতে হচ্ছে। সবশেষ ১২ ইনিংসে কোনো ফিফটিও নেই। ৪২ টেস্টের ক্যারিয়ারে একটি মাত্র সেঞ্চুরি। এ অবস্থায় বাকি দুই টেস্টে ভালো করতে না পারলে দল থেকে বাটলার বাদ পড়বেন বলেই মনে করেন ড্যারেন গফ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দলের জন্য অবদান রাখতে পারেননি বাটলার। দুই ইনিংস মিলে রান করেন কেবল ৪৪। উইকেটের পেছনের দায়িত্ব পালনেও ছিল ঘাটতি। ২০ রানে ছাড়েন জার্মেইন ব্ল্যাকউডের ক্যাচ, যিনি পরে ৯৫ রান করে ক্যারিবিয়ানদের জয়ে রাখেন বড় ভূমিকা।
এমন পারফরম্যান্স দিয়ে ইংল্যান্ড দলে জায়গা ধরে রাখা কঠিন বলে মনে করেন ইংল্যান্ডের হয়ে ৫৮ টেস্টে ২২৯ উইকেট নেওয়া গফ।
