পাটের বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৪

জামালপুর প্রতিনিধি

৩০ কোটি টাকা বকেয়া পরিশোধের দাবিতে মঙ্গলবার জামালপুরে মানববন্ধন করেছেন পাট ব্যবসায়ীরা। জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। তাদের দাবি, বিজেএমসির কাছে পাটের ৩০ কোটি টাকা বকেয়া থাকলেও গত চার বছরেও তা পরিশোধ করা হচ্ছে না। এতে একদিকে পাট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে চলতি পাট মৌসুমে চাষিদের কাছ থেকে পাট কেনা সম্ভব হচ্ছে না। অবিলম্বে বকেয়া পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পাট ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক রঞ্জন কুমার সিংহ প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে পাট ব্যবসায়ী সমিতি