অনুমতিহীন কয়েল তৈরির দায়ে তিন কারখানাকে জরিমানা

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:০০

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা 

অনুমতিহীন মশার কয়েল উত্পাদনের অপরাধে ভৈরবে তিন কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সরণি সংলগ্ন বালুর মাঠ এলাকায় তিন কারখানা মালিককে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্টেট হিমাদ্রী খিসা। অভিযানে আরো ছিলেন—কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হ্রদয় রঞ্জন বণিক, র?্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ডিপুটি কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ ও ভৈরব পৌরসভার স্যানেটারি পরিদর্শক নাসিমা বেগম।