তালায় চার জনের জেল-জরিমানা

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:০০

বাল্যবিবাহের আয়োজন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলার ধানদিয়ায় বাল্যবিয়ের দায়ে চার জনকে জেল ও জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এই সাজা প্রদান করেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ধানদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এক স্কুলছাত্রীর সঙ্গে একই উপজেলার সরুলিয়ার ১৬ বছরের এক কিশোরের বিয়ের আয়োজন চলছিল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যামাণ আদালতে বরের ভগ্নিপতি সিদ্দিক শেখ ও কনের দাদাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কনের দাদা ও বরের ফুপা হারুন শেখকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জারিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।