স্বরূপকাঠিতে মাস্ক না পরায় পাঁচ জনকে জরিমানা

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:০০

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার না করায় পাঁচ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধি অমান্য করা এবং মাস্ক ব্যবহার না করায় উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরে পাঁচ জন পথচারী ও দোকানদারকে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।