দেশের নিম্নাঞ্চলগুলোতে বন্যা দেখা দিয়েছে। বাস্তুহারা হয়েছে হাজার হাজার পরিবার। কেউ কেউ উজান এলাকায় আত্মীয়স্বজনের বাসাবাড়িতে ঠাঁই নিয়েছে। আবার কেউ হয়েছে সর্বহারা! তারা আজ অসহায়, দিশাহারা। কোথায় যাবে, কী খাবে, কী করবে ভেবে পাচ্ছে না বন্যাকবলিত মানুষগুলো। জানমালের মায়া ছাড়তে পারছে না। প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি (দু-তিন তলার) শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জানমাল রক্ষায় বানভাসিদের সাময়িক আশ্রয়কেন্দ্র করা খুবই জরুরি। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে বিনীত আবেদন জানাই।
মোহাম্মদ আবদুল্লাহ
ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
