তথ্য হালনাগাদ করুন

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:২০

জাতীয় তথ্য বাতায়নের গলাচিপা উপজেলার ওয়েব পোর্টালে পৌরসভার তথ্য রক্ষণাবেক্ষণের অভাবে সঠিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণিভুক্ত ৩.৪ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভার জনসংখ্যা প্রায় ২৫ হাজার। ২০১৭ সালের ৭ মার্চ উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার ৩ বছর পেরিয়ে গেলেও এখনো তার তথ্য ওয়েব পোর্টালে যুক্ত করা হয়নি। তারও আগে ২০১৬ সালের ৭ আগস্ট পৌরসভার সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যও ওয়েব পোর্টালে নেই। বদলি হয়ে যাওয়া কর্মকর্তার নাম রয়ে যায়, স্থলাভিষক্তদের তালিকা যুক্ত করা হয় না। এমনকি মৃত কর্মচারীর নামও তালিকায় দেখা গেছে। পোর্টালে দেওয়া হয় না কোনো নোটিশ বা কার্যক্রমের বিবরণ। অতি দ্রুত এটা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী