আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে মোজো ও ক্লেমন নিয়ে এলো সিপি (কনজ্যুমার প্রাইস) ক্যাম্পেইন। গ্রাহকের ঈদ আনন্দ বাড়িয়ে তুলতেই বিশেষ আয়োজন। প্রতিবারের ন্যায় আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এবারের ঈদেও নিয়ে এসেছে উপভোগ্য ঈদ ক্যাম্পেইন। এবারের ঈদ ক্যাম্পেইন ‘এখন ২ লিটার মোজো ও ক্লেমন-এর অবিশ্বাস্য ঈদ আয়োজন’। বরাবরই বর্তমান প্রজন্মের কথা বিবেচনা করে ঈদ উত্সব ও আনন্দকে আরও মুখরিত করতে এই আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। বর্তমান মূল্যের উপরে থাকছে এই বিশেষ ছাড়। অফারটি ১৫ জুলাই থেকে শুরু হয়ে চলবে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত। এখন মোজো ও ক্লেমনের ২ লিটার বোতল পাওয়া যাবে ৬০ টাকায়, যা আগে ছিলো ১০০ টাকা। এখন মোজো ও ক্লেমনের ১ লিটার বোতল পাওয়া যাবে ৪০ টাকায়, যা আগে ছিলো ৬০ টাকা। - প্রেস বিজ্ঞপ্তি
