ইত্তেফাক রিপোর্ট
দেশব্যাপী মুজিববর্ষ উদ্যাপনের অংশ হিসাবে গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পূর্তভবন চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম এ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। তার নির্দেশে গণপূর্ত অধিদপ্তরের সব দপ্তরের আওতাধীন এলাকায় তিন প্রজাতির বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
